দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার ও দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম হোসেন গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর দুটি হাসপাতালে চিকিত্সাধীন আছেন। গোলাম সারওয়ার গত ২৯ জুলাই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) পর্যবেক্ষণে রয়েছেন। তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। এছাড়া কিডনিতেও সামান্য সমস্যা রয়েছে। তিনি ডায়াবেটিসেও আক্রান্ত। তার চিকিত্সায় অধ্যাপক বরেন চক্রবর্তীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
অন্যদিকে সম্পাদক মোয়াজ্জেম হোসেন স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। তিনি ফুসফুসজনিত জটিলতায় ভুগছেন। সিঙ্গাপুরেও তার চিকিত্সা হয়েছে। বেশ কয়েক দিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন। অবস্থার সামান্য উন্নতি হওয়ার পর তাকে আইসিইউ’তে রাখা হয়েছে।
দেশের সংবাদপত্র জগতের প্রবীণ এই দুই সম্পাদকের সুস্থাতা কামনা করে সকলের দোয়া চাওয়া হয়েছে।
ইত্তেফাক/এমআই