না ফেরার দেশে অদম্য মেধাবী আরিফুল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম। চুয়াডাঙ্গার দিনমজুর পরিবারের সন্তান আরিফুল ইসলাম। মসজিদের মুয়াজ্জিন মইনুদ্দিনের দুই সন্তানের বড় ছেলে রাশেদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগে মাষ্টার্স শেষ করেছেন। বড় ভাই রাশেদের স্বপ্ন ছিল সে বিসিএস ক্যাডার হবে ছোট ভাই আরিফুল ইসলাম হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কিন্তু সেই স্বপ্ন আর সত্যি হল না। আরিফের অকাল মৃত্যু সেই স্বপ্নের অপমৃত্যু ঘটল।
 
জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম বুড়িগঙ্গা নদীর ওপারে কেরাণীগঞ্জের ইস্পাহানি মহল্লায় একটি মেসে থাকতেন। গত সোমবার সকাল ১০টার দিকে মেস থেকে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে টিউশনির উদ্দেশ্যে বের হলে তিনি আর ফেরেনি। সেদিন দুপুর ১১টার দিকে সদরঘাটের ৩নং প্লাটুনের লঞ্চের পিছনে পানিতে তার ব্যাগ, মোবাইল, মানিব্যাগ পাওয়া যায়। তার ব্যাগ মোবাইল উদ্ধারকারী নৌকার মাঝি রফিক জানান, ৩নং প্লাটুনের লঞ্চের পিছনে পানিতে ভাসতে থাকা ব্যাগে তার মোবাইল ব্যাগ পানিব্যাগ কুড়িয়ে পান। পরে দুপুর একটার দিকে মোবাইলে দুজন মহিলা ও তার ভাই ফোন করলে তাদের মোবাইল উদ্ধারের ঘটনা জানান। পরে আরিফের  ভাই রাশেদুল ও তার বন্ধুরা অনেক খোঁজাখুজির পর তাকে না পেয়ে রাতে তার বিভাগের শিক্ষকদের সাথে নিয়ে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি জিডি করেন। সোমবার ও মঙ্গলবার বুড়িগঙ্গায় ডুবুরিদল অনেক খোঁজাখুজির পর মঙ্গলবার বিকালে সদরঘাটের লালকুঠি ঘাটের পাশে নদীর মাঝে তার লাশ ভাসতে থাকা অবস্থায় পাওয়া যায়।
 
কেরাণীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার বলেন, আরিফের লাশ পানিতে ভাসতে অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিক অবস্থায় এটি পানিতে পরে মৃত্য হিসাবে ধরা হচ্ছে। তবে আমরা পোস্টমোর্টেম রিপোর্টেও পর সম্ভাব্য সকল বিষয় নিয়ে তদন্ত করছি।
 
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক দীপক কুমার বিশ্বাস বলেন, আরিফ অনেক মেধাবী শিক্ষার্থী ছিল। সে বিভাগের ফার্স্ট বয় ছিল। সর্বশেষ ৬ষ্ঠ সেমিস্টারের  তার সিজিপিএ ছিল ৩.৮৫। তাদের নিয়ে আমার ব্যাক্তিগত স্টাডি সার্কেল ছিল। তার স্বপ্ন ছিল সে একদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে। কিন্তু অকালে তার মৃত্য দেশ একটি মেধাবী মুখ হারাল।
 
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মোস্তফা কামাল জানান, আমাদের একজন শিক্ষার্থী নিখোঁজের পর আজকে তার লাশ উদ্ধার করা হয়েছে। লাশ পোস্টমোর্টেমের পর আমরা প্রশাসনের পক্ষ থেকে একটি মামলা করব।
 
ইত্তেফাক/আরকেজি