শার্শায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা

শার্শা উপজেলায়  তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। মঙ্গলবার বিকালে মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। 
 
এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ কমপ্লেক্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদা আক্তার বিথী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু। 
 
শার্শা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ মেলায় ১৪টি স্টল রয়েছে। এ বৃক্ষমেলা চলবে আগামীকাল পর্যন্ত।
 
ইত্তেফাক/ইউবি