লন্ডনে গত ছয়দিন ধরে পরিবেশবাদীদের বিক্ষোভ চলছে। পুলিশ জানিয়েছে, জনদুর্ভোগ সৃষ্টি করায় এ পর্যন্ত সাত শতাধিক পরিবেশবাদীকে গ্রেপ্তার করা হয়েছে। লন্ডনের কেন্দ্রস্থলসহ অক্সফোর্ড সার্কাস, মার্বেল আর্চ এবং ওয়াটার লু ব্রিজের কাছে বিক্ষোভ অব্যাহত আছে। এর ফলে লন্ডনের বিভিন্ন রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। লন্ডন মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, গত সোমবার থেকে চলা বিক্ষোভ থেকে ৭১৮ পরিবেশবাদীকে গ্রেপ্তার করা হয়েছে। ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। বিক্ষোভকারীরা জলবায়ু পরিবর্তনকে দুর্যোগ ঘোষণা, ২০২৫ সালের মধ্যে কার্বন গ্যাসের নি:সরণ শূণ্যতে নামিয়ে আনার দাবি জানিয়ে আসছেন। -রয়টার্স