পঞ্চগড়ে নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

পঞ্চগড়ের বোদা উপজেলায় রহিমা খাতুন (৫০) নামে এক নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকেলে জেলার বোদা উপজেলার বড়শশি ইউনিয়নের ঘোড়ামারা নদীর পাশে মহিষ-বাতান এলাকায় একটি বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করে বোদা থানা পুলিশ। পরে মরদেহটি ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত রহিমা খাতুন বড়শশি ইউনিয়নের নাওতারি প্রামানিকপাড়া এলাকার মৃত তসলিম উদ্দীনের স্ত্রী। তিনি মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করতেন।

বড়শশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন বলেন, বুধবার বিকেলে স্থানীয়রা রড়শশী ইউনিয়নের ঘোড়ামারা নদীর পাশে একটি বাঁশঝাড়ে একটি চটের বস্তা দেতে পায়। পরে সেখানে একটি মানুষের পা বের হয়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে বস্তা খুলে ওই নারীর মরদেহটি উদ্ধার করে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবু ছায়েম মিয়া বলেন, আমরা ঘটনাস্থলে এসে লাশটি বস্তাবন্দী পেয়েছি। একটি হত্যাকাণ্ড বলে ধারণা করছি।

প্রাথমিক সুরতহালে লাশের মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহটি ময়না তদন্তে পাঠাচ্ছি।

ইত্তেফাক/নূহু