শিবালয়ে ছাত্রীকে উত্যক্ত করায় ছাত্রলীগ নেতার দণ্ড

শিবালয়ে কলেজ ছাত্রীকে উত্যক্ত করায় বুধবার এক ছাত্রলীগ নেতাকে সাত দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান আহম্মেদ।

জানা গেছে, শিবালয় উপজেলার নিহালপুর গ্রামের আব্দুস সালামের পুত্র রাজিব (১৮) স্থানীয় সদরউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের দ্বিতীয় বর্ষের এক মেধাবী ছাত্রীকে দীর্ঘদিন যাবৎ নানাভাবে উত্যক্ত করে আসছিল। বুধবার সকালে কলেজ ছাত্রী থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে দুপুরেই পুলিশ বখাটে রাজিবকে কলেজ ক্যাম্পাসের কাছ থেকে আটক করে। এরপর রাজিবকে ভ্রাম্যমান আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত তাকে ৭দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করে।

উল্লেখ্য, রাজিব স্থানীয় ছাত্রলীগের একাংশের নেতা ও উক্ত কলেজের ডিগ্রী শেষ বর্ষের ছাত্র।

ইত্তেফাক/নূহু