ঠাকুরগাওয়ে নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা

ঠাকুরগাওয়ের রুহিয়ায় হাসকিং মিলের নৈশ প্রহরী লেদু বুড়াকে (৬৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রুহিয়া থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।  
 
লেদু ঠাকুরগাঁও সদর উপজেলার ঘনিমহেশপুর গ্রামের মৃত লবানু মোহাম্মদের ছেলে। রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  
 
তিনি জানান, লেদু মিয়া দীর্ঘদিন ধরে ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান অনিল চন্দ্র সেনের রামনাথহাটস্থ শাপলা হাসকিং মিলের নৈশ প্রহরী হিসেবে পাহারা দিয়ে আসছিল। তিনি প্রতিদিনের ন্যায় বুধবার রাতে ওই মিলে পাহারা দিতে যান এবং মিলের উত্তর পাশে একটি খোলা ঘরে শুয়ে ছিলেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা লেদু মিয়াকে কুপিয়ে হত্যা করে।
 
ইত্তেফাক/ইউবি