কোটালীপাড়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইয়াবাসহ দুই  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোররাতে উপজেলার দিঘলিয়া গ্রামের কামরানের বাড়ির পাশে ব্রিজের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতরা হল- উপজেলার লাটেঙ্গা গ্রামের দেশবন্ধু বিশ্বাসের ছেলে দিলিপ বিশ্বাস ও বাড়ৈ হাজরা গ্রামের ধীরেন্দ্রনাথ বাড়ৈর ছেলে বিজন।
 
কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান, গোপন সংবাদের মাধ্যমে পুলিশের একটি বিশেষ দল ১০ পিচ ইয়াবাসহ তাদের গ্রেফতার করে। মাদক আইনে মামলা দিয়ে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/জিএলডি/বিএএফ