১২ বছর ধরে ব্রিজ আছে, রাস্তা নেই

নরসিংদী শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের গাবতলি ঢাকা-সিলেট মাহাসড়কের পাশে ১২ বছর আগে ব্রিজ তৈরি করা হয়েছিলো। ব্রিজটি তৈরির পর থেকে আজ পর্যন্ত উভয় পাশে কোন রাস্তা সংস্কার করা হয়নি। এতে বছরের পর বছর সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর।
 
জানা গেছে, এই রাস্তাটি দিয়ে ৪টি গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করে। ব্রিজটি তৈরির পরপরই দুই পাশে রাস্তা তৈরির কথা থাকলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। ফলে ব্রিজটির দুই পাশের রাস্তায় আগাছা জন্ম নিয়েছে। এর মধ্য দিইয়ে ওই এলাকার মানুষের চলাচল। আশে পাশের গ্রামের লোকজন তাদের উৎপাদিত কৃষি পণ্য আশপাশের হাট বাজারে নিয়ে যেতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
IMG0
যোশর উত্তর পাড়া গ্রামের হাজী আবু তাহের বলেন, ব্রিজের সংযোগ রাস্তাটি নির্মাণ কারা হলে হাজার হাজার মানুষ উপকৃত হবে। 
 
যোশর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল আহমেদ এই রাস্তাটি গুরুত্ব না দিয়ে বলেন, এখনো পর্যন্ত আমি কোন আবেদন পাইনি।
IMG1
উপজেলা প্রকৌশলী মো. শহিদুজ্জামান খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাৎক্ষণিক উভয় পাশে রাস্তাটিতে মাটি ফেলার জন্য ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেন।
 
উল্লেখ্য, ২০০৫-২০০৬ সালে শিবপুর এলজিইডির অর্থায়নে ১৩ লাখ ৬শত এক টাকা দিয়ে আর সিসি বক্স-কালভার্ট যোশর গাবতলি সড়কের উপর নির্মাণ করা হয়।
 
ইত্তেফাক/এএইচএস/বিএএফ