জামালপুরের ইসলামপুর ৬শ ৮৫ জন ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর আয়োজিত আলোচনা সভা শেষে পুনর্বাসন উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি ফরিদুল হক খান দুলাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল।
এছাড়া বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম দুলাল, পৌর মেয়র আব্দুল কাদের সেখ, সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহীন, অধ্যক্ষ জামাল আব্দুল নাসের চৌধুরী চার্লেস, সমাজসেবা কর্মকর্তা মীর্জা নীজুয়ারা প্রমুখ।
উপজেলার ৬শ ৮৫ জন ভিক্ষুককে ভিক্ষাবৃত্তি বন্ধে প্রত্যেককে ৩০ কেজি করে চাল, আয়-বর্ধক উপকরণ হিসাবে ১শ৫০ জনকে ছাগল, ৯৮ জনকে ৩ হাজার টাকার চেক, ১শ ১৮ জনকে ৪ হাজার টাকার চেক, ১টি রিক্সা, ১টি ভ্যান, ২৬ জনকে পল্লী সঞ্চয় ব্যাংকের ৪ হাজার ৮শ টাকার সঞ্চয়, ১ শ ৮২ জনকে বয়স্ক ভাতা, ৯৮ জনকে প্রতিবন্ধী ভাতা ও ১১ জনকে বিধবা ভাতা প্রদান করা হয়।
ইত্তেফাক/এসএমএইচডি/বিএএফ