শিবালয়ে আলোচিত সেই প্রধান শিক্ষক আটক

শিবালয় উপজেলার নয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের আলোচিত প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন অবশেষে আটক হয়েছে। বৃহস্পতিবার রাতে পুলিশের তাকে গ্রেফতার করে। আটক, অভিযুক্ত আসামির নাম বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি তুষ্টুলাল দত্ত, সদস্য সাঈদ মৃধা ও সহকারী শিক্ষক সমীর দাস পলাতক রয়েছে।

ইসমাইল হোসেন ইতিপূর্বে বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র জাকির হোসেন হৃদয়কে বেদম মারপিট করে। এ ঘটনায় বিজ্ঞ আদালতে দায়েরকৃত মামলার ওয়ারেন্টে পুলিশ তাকে আটক করে।

জানা গেছে, বিদ্যালয়ের উক্ত শিক্ষার্থীকে তুচ্ছ বিষয়ে মারপিটসহ বিভিন্ন ঘটনায় ইসমাইল হোসেনের বিরুদ্ধে এলাকায় নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। হৃদয়কে মারপিটের অভিযোগে স্থানীয় আবুল কাশেম আদালতে মামলা দায়ের করেন। এ মামলায় গত ২৯ জুলাই গ্রেফতারী পরোয়ানা জারি হয়।

ইত্তেফাক/নূহু