উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের শাহনগর গ্রামে তিন বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে আজ এক কিশোরকে পুলিশ গ্রেফতার করেছে। ধর্ষকের নাম সজিব প্রামানিক(১৪)। সে ঔ গ্রামের সাইফুল ইসলাম প্রামানিকের ছেলে।
ভাঙ্গুড়া থানার ওসি তদন্ত আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, সজিব পাশের একটি মুরগীর খামারে কাজ করে। বৃহস্পতিবার বিকালে ঐ শিশুটি খামারের পাশেই খেলছিল। সুযোগ বুঝে সজিব তাকে ফার্মের আড়ালে নিয়ে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে গ্রামবাসী ছুটে এসে ধর্ষক সজিবকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে ধর্ষিতার বাবা সাজেদুল ইসলাম বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় একটি মামলা রুজু করেছেন।
ইত্তেফাক/নূহু