রংপুরের বদরগঞ্জে বজ্রপাতে মমিনুল ইসলাম(৪২)নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহঃস্পতিবার বিকেলে উপজেলার রাধানগর ইউপির পাঠানপাড়া নামক গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, কৃষক মমিনুল পাওয়ার ট্রিলার দিয়ে জমি চাষ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হয়ে জমিতে পড়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইফতেখারুল আলম তাকে মৃত ঘোষণা করেন।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আঃ হাই রুবেল জানান, বজ্রপাতে আহত কৃষক মমিনুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
বদরগঞ্জ থানার ডিউটি কর্মকর্তা এস আই রবিউল বজ্রপাতে কৃষক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রপাতে মমিনুল ইসলাম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
ইত্তেফাক/নূহু