শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন বলেই বঙ্গবন্ধু হত্যাকারী ও যুদ্ধাপরাধীদের বিচার করা সম্ভব হয়েছে : চীফ হুইপ

জাতীয় সংসদের চীফ হুইপ আ.স.ম ফিরোজ এম.পি. বলেছেন, শেখ হাসিনা আজ ক্ষমতায় ছিলো বলেই বঙ্গবন্ধু হত্যাকারী ও যুদ্ধাপরাধীদের বিচার করা সম্ভব হয়েছে। তাই নৌকা প্রতীককে নিশ্চিত বিজয়ী করতে শেখ আফিল উদ্দিনের হাতকে শক্তিশালী করতে আহবান জানান তিনি।

চীফ হুইপ বৃহষ্পতিবার বিকালে বেনাপোল বল ফিল্ড ময়দানে শার্শা উপজেলা  আওয়ামী লীগের আয়োজনে জাতীয় সংসদ সদস্য-৮৫ যশোর-১(শার্শা)আসনের এম. পি. শেখ আফিল উদ্দিন, জাতীয় মৎস্য চাষে, পোনা উৎপাদনে সাফল্যের স্বীকৃতি স্বরূপ স্বর্ণপদক পাওয়ায় এক গনসংবর্ধনা অনুষ্ঠান  ও  জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও  দোয়া অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এ অনুষ্ঠানে শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের নেতা-কর্মীরা নানা আয়োজনে র‌্যালি নিয়ে যোগদান করেন। শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক মন্জুর সভাপতিত্বে।

এ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংসদ সদস্য -৮৬ যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের এম.পি. এ্যাড, মনিরুল ইসলাম মনির। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাসির উদ্দিন, জেলা পরিষদের সদস্য ও থানা যুবলীগের সভাপতি ওহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, থানা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল। অনুষ্ঠানে এম,পি আফিল উদ্দীনকে প্রেস ক্লাব, বেনাপোলসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে দেওয়া হয় সংবর্ধনা ক্রেষ্ট।

ইত্তেফাক/নূহু