বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলারের প্রতিষ্ঠান হলো অ্যাপল

 
বিশ্বের প্রথম এক ট্রিলিয়ন ডলারের প্রতিষ্ঠান হলো অ্যাপল। গতকাল বৃহস্পতিবার আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটির শেয়ারের দর দুইশ সাত ডলার বেড়ে যাওয়ার পর ট্রিলিয়ন ডলারের প্রতিষ্ঠানে পরিণত হয় অ্যাপল। প্রতিদ্বন্দ্বী অ্যামাজন, মাইক্রোসফট ইত্যাদি প্রতিষ্ঠানকে পেছনে ফেলে এই স্তরে পৌঁছে গেল তারা।
 
চলতি বছরের জুন মাস থেকেই প্রতিষ্ঠানটির শেয়ারের দর বাড়তে থাকে। গত মঙ্গলবার এ সংক্রান্ত একটি ঘোষণাও দেয় অ্যাপল। তার পর মাত্র দুই দিনে প্রতিষ্ঠানটির শেয়ারের দর আরো ৯ শতাংশ বেড়ে যায়। ২০০৭ সালে আইফোন অবমুক্ত করার পর থেকে অ্যাপলের শেয়ার এ পর্যন্ত ১১শ’ শতাংশ বেড়েছে।-বিবিসি।
 
ইত্তেফাক/মোস্তাফিজ