সাতক্ষীরায় ফেনসিডিলসহ আটক এক

সাতক্ষীরায় ফেনসিডিলসহ রোকনুজ্জামান (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে শহরের সঙ্গীতা সিনেমা হলের সামনে থেকে তাকে আটক করা হয়।
 
আটককৃত রোকনুজ্জামান সদর উপজেলার সাতানি গ্রামের আরিফুল গাজীর ছেলে।
 
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি টহল দল সঙ্গীতা সিনেমা হলের সামনে অভিযান চালায়। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে ১০৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে রোকনুজ্জামানকে থানায় নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চললে বলেও জানান ওসি মোস্তাফিজুর।
 
ইত্তেফাক/এমআইএম/বিএএফ