কুড়িগ্রামে অস্ত্রসহ তিন জেএমবি সদস্য গ্রেফতার

 
কুড়িগ্রামের রাজীবপুরে জেএমবি’র তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি চায়না পিস্তল, দুটি ম্যাগাজিন ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
 
গ্রেফতারকৃতরা হলেন- তোফাজ্জল হোসেন ওরফে তোতা মিয়া (৩০), রফিকুল ইসলাম (৪০) ও আব্দুল হামিদ (৫০)।
 
বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান জানান, আমাদের হাতে গ্রেফতারকৃত এক সহযোগী সদস্যের দেয়া তথ্যের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করা হয়।
 
রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে একটি দল রাজীবপুর ও রৌমারী থানা পুলিশের সহযোগিতায় দিয়ারার চরে অভিযান চালিয়ে জিএমবি সদস্যদের গ্রেফতারের পর বগুড়ায় নিয়ে যায় হয়।’
 
ইত্তেফাক/এএইচ/বিএএফ