রংপুর বিভাগের বিভিন্ন চরাঞ্চলে ফের সক্রিয় হয়ে উঠেছে নব্য জেএমবি। র্যাব-পুলিশ গত এক সপ্তাহে চিরুনি অভিযান চালিয়ে অস্ত্রসহ ১১ জেএমবি গ্রেফতার করেছে। বিভিন্ন স্থাপনায় হামলার পরিকল্পনা করেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেএমবি সদস্যরা স্বীকার করেছে।
রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান ইত্তেফাককে জানান, পুরাতন জেএমবি নেতাদের নির্মূলের পর আবারো নতুন করে জেএমবি সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে। রংপুর জেলা পুলিশ ও র্যাব এই জেএমবিদের গ্রেফতারে রংপুর বিভাগে চিরুনি অভিযান শুরু করেছে। গত এক সপ্তাহে ১১ জনকে গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।
রংপুর বিভাগের ৩ জেলা থেকে গত এক সপ্তাহে ১১ জেএমবিকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি, চাকু, ছোরাসহ ধর্মীয় উস্কানীমূলক ও উগ্রবাদী বইপত্র, লিফলেট এবং বিভিন্ন প্রকার ইলেক্টনিক্স ডিভাইডার উদ্ধার করে।
ইত্তেফাক/ইউবি