ভারতের জম্মু-কাশ্মিরে বন্দুকযুদ্ধে ৭ জঙ্গি নিহত হয়েছেন। শুক্রবার রাতে শোপিয়ানে এ ঘটনা ঘটে।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত থেকেই দেশটির নিরাপত্তা বাহিনী শোপিয়ানের কিলোরা গ্রামটি ঘিরে ফেলে। অভিযান শুরু করলে জঙ্গিরাও পাল্টা গুলি ছোড়ে। এতে পাঁচ জঙ্গি সদস্য নিহত হন।
ইত্তেফাক/এএম