রাজবাড়ীতে বিক্ষোভ-সড়ক অবরোধে শিক্ষার্থীরা

রাজবাড়ীতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, অবস্থান কর্মসূচি, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কর্মসূচি পালন করেছে।
 
কর্মসূচি পালনের একপর্যায়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম আন্দোলন সংক্ষিপ্ত করতে বললে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা রাস্তায় খণ্ড খণ্ড বিক্ষোভ করে। এ সময় জেলা শহরের প্রধান সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিভিন্ন গাড়ীর চালকদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার করে দায়িত্বরত পুলিশ সদস্যদের হাতে ধরিয়ে দেয়।
 
লাইসেন্স পরীক্ষাকালে ঢাকা শ্রম আদালতের গাড়ী চালক মো. হায়দার আলীর ড্রাইভিং লাইনেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পুলিশ সদস্যকে অবহিত করতে দায়িত্বরত সার্জেন্ট মিঠুন বিশ্বাস মামলা দায়ের করে। বিক্ষুব্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী ও পুুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলির প্রচেষ্টা ছাত্র-ছাত্রীরা প্রধান সড়ক ত্যাগ করে হাসপাতাল সড়কে অবস্থান নিয়ে কর্মসূচী সাময়িক বন্ধ ঘোষণা করে।
 
উতপ্ত পরিস্থিতিতে পুলিশ কাউকে আটক বা গ্রেফতার করেনি।
 
ইত্তেফাক/এএম