রংপুরের বদরগঞ্জে নিরাপদ সড়কসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে।
শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওই দাবিতে কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এ সময় তারা পুলিশের পিকআপ ভ্যানসহ শতাধিক যানবাহন আটকিয়ে চালকের লাইসেন্স দেখে।
বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।
ইত্তেফাক/ইউবি