খুলনা জেলা জাতীয় পার্টির-জেপির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় নগরীর মানিক মিয়া শপিং কমপ্লেক্সে দলের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জেপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ।
সভায় সম্প্রতি সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ায় জেলা জেপির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে আন্দোলন তুলে নেয়ার জন্য ছাত্রদের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া গত শুক্র জেলা জেপির কৃষিবিষয়ক সম্পাদক হরবিলাস ঢালীর মৃত্যুতে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর জেপির সভাপতি এম. এস রাশিদা করিম। বক্তৃতা করেন মহানগর জেপির সাধারণ সম্পাদক কাজী মাসুদ আহমেদ, জেলা জেপির সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন হাওলাদার, সহসভাপতি আব্দুস সামাদ গাজী, নজরুল ইসলাম খান, ইসহাক আলী বেপারী, আবু জাফর, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম মিলন, আসমা সিদ্দিকা সুমী, মো. হায়দার আলী হাওলাদার, আবু হোসেন ঠাকুর, মেনহাজুল ইসলাম, ডা. আব্দুর রাজ্জাক, ডা. বেল্লাল হোসেন শাহজামাল, অ্যাডভোকেট দিলীপ কুমার মিস্ত্রী, পান্না পসারী, অপর্ণা মণ্ডল, বুলু রানী মণ্ডল, শম্পা, ধীরেন, অর্জুন মণ্ডল, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, ইমদাদুল হক প্রমুখ।
ইত্তেফাক/ইউবি