ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের সাবেক মূখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর বাড়িতে গাড়ি নিয়ে অনুপ্রবেশকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে। এনডিটিভি।
রাষ্ট্রীয় সর্বোচ্চ ক্যাটাগরি ‘জি-প্লাস’ নিরাপত্তা পাওয়া ন্যাশনাল কনফারেন্স দলের প্রধান ফারুক আবদুল্লাহ ঘটনার সময় বাড়িতে ছিলেন না।
এ ঘটনায় এক নিরাপত্তাকর্মী আহত হয়েছে।
জম্মু-কাশ্মিরের প্রধান পুলিশ কর্মকর্তা এসডি জামওয়াল জানান, ‘ওই ব্যক্তি নিরাপত্তা গেইট অতিক্রম করে গাড়ি নিয়ে ভেতরে ঢুকে পড়ে। তবে তার কাছে কোন অস্ত্র ছিল না।’
IMG0
তিনি বিস্তারিত কিছু বলতে রাজি হননি।
ইত্তেফাক/টিএস