উখিয়ার মধ্যম নিদানিয়া গ্রামের একটি পরিবারের অর্ধশতাধিক গাছ কেটে ফেলেছে প্রতিবেশীরা। শুক্রবার দিবাগত রাতে জালিয়াপালং ইউনিয়নের মধ্যম নিদানিয়া গ্রামের মৃত হেদায়েত আলীর ছেলে মাস্টার হানিফ এর বাড়িতে এ ঘটনা ঘটে। সকালে গ্রামবাসীরা এই দৃশ্য দেখে মন্তব্য করে বলেন- গাছের কি অপরাধ!
এ ঘটনায় শনিবার দুপুরে মোহাম্মদুল্লাহ প্রকাশ আব্দুল্লাহ (৪৫) তার ভাই হাবিবুল্লাহসহ ৫ জনকে আসামি করে উখিয়া থানায় একটি অভিযোগ করেছে। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগী হানিফ জানান, দীর্ঘদিন প্রতিপক্ষদের সঙ্গে তাদের পারিবারিক বিরোধ চলে আসছিল। তিনি শুক্রবার দুপুরে থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ওই রাতে গাছগুলো কেটে ফেলা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, ‘ঘটনার তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ইত্তেফাক/আরইউবি/বিএএফ