কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত এক বিদ্রোহীর জানাজায় গুলি চালিয়েছে সেনাবাহিনী। এতে নিহত হয়েছে একজন আহত ২।
কাশ্মিরের উত্তরাঞ্চলীয় সোফিয়ান শহরে এ ঘটনা ঘটে। এর আগে সেনাবাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষে ৭ বিচ্ছিন্নতাবাদী ও এক সৈন্য মারা যায়। নিহত একজনের জানাজা চলছিল সোফিয়ান শহরের উপকণ্ঠে।
কাশ্মিরের উধ্বর্তন পুলিশ কর্মকর্তা এসপি ভায়েদ জানান, সেনাবাহিনী খবর পায় বেশ কিছু বিদ্রোহী জানাজায় অংশ নেবে। এ সময় ঘটনাস্থলে এসে গুলি চালালে ১ জন নিহত ও ২ জন আহত হয়।
ইত্তেফাক/টিএস