হাটহাজারীতে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

উপজেলার মাহমুদাবাদ চৌমুহনী বাজারের পশ্চিমে চইন্ন্যখোলা নামক স্থানে চোর সন্দেহে এক অজ্ঞাত যুবককে পিটিয়ে হত্যা করেছেন এলাকাবাসী। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
 
স্থানীয় জনপ্রতিনিধি মো. বেলাল বলেন, আমাদের এলাকায় শনিবার ভোরে ৩ জন গরু চুরির প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয়রা ধাওয়া দিলে দুইজন পালিয়ে যায় এবং একজনকে হাতেনাতে ধরে গণধোলাই দেন। এতে তার মৃত্যু হয়। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়।
 
খবর পেয়ে পুলিশ বিকাল সাড়ে ৪টায় লাশ উদ্ধার করে। তবে তার পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩০ হবে। হাটহাজারী মডেল থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর চোর সন্দেহে গণপিটুনিতে নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি