গফরগাঁওয়ে শনিবার দুপুরে জাতীয় শোক দিবসকে সামনে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের উদ্যোগে বিশাল শোক র্যালি বের করা হয়।
সংগঠনের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম রেজার নেতৃত্বে দুপুর সাড়ে এগারটায় চরআলগী ইউনিয়নের মুক্তিযোদ্ধা মোড় থেকে র্যালিটি বের হয়ে চরআলগী ইউনিয়ন ও গফরগাঁও পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর শহরের জামতলা মোড়ে উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে এসে শেষ হয়।
সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম রেজাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরে স্মৃতিসৌধে সংক্ষিত শোকসভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম রেজা, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, অব. সেনা সদস্য শফিকুল ইসলাম লিটন, অব. সেনা সদস্য সোহেলুর রহমান রিপন, নাহয়িান রেজা প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি