উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে: জাতিসংঘ

উত্তর কোরিয়া তার পরমাণু কর্মসূচি চালিয়ে বলে দাবি করেছে জাতিসংঘ। সংস্থার এক গোপন প্রতিবেদনে একথা বলা হয়। আল জাজিরা।
 
প্রতিবেদনে বলা হয়, ‘উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচি উন্নয়ন বন্ধ করেনি। দেশটি জাতিসংঘের আইনও মানছে না।’
 
জাতিসংঘের প্রতিবেদন বলছে, শুধু পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়াই নয়, নিষেধাজ্ঞা অমান্য করে জ্বালানি সংগ্রহ করছে উত্তর কোরিয়া। অস্ত্র সরবরাহের চেষ্টা করছে ইয়েমেন ও লিবিয়ায়।
 
একই সঙ্গে সিরিয়ান আরব রিপাবলিকের সঙ্গে অবৈধভাবে সহযোগিতা করারও অভিযোগ আনা হয়েছে রিপোর্টে।
 
এসব অভিযোগের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে ‍উত্তর কোরিয়া। তারা বলছে এগুলোর কোনটিই সঠিক নয়। পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘের অবস্থানকে ‘উদ্বেগজনক’ বলছে বিচ্ছিন্ন দেশটি।
 
ইত্তেফাক/টিএস