সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্ত, হতাহতের আশঙ্কা

সুইজারল্যান্ডের নিডভালডেন প্রদেশে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবারের এই দুর্ঘটনায় কয়েকজন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। 
 
সুইস পুলিশের বরাত দিয়ে দ্য ইন্ডিপেনডেন্ট জানায়, একটি বনভূমিতে প্লেনটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে উদ্ধারকারীরা যাওয়ার আগেই আগুন ধরে যায়। ধ্বংসস্তূপের কাছে পৌঁছতে বন পরিষ্কার করে একটি পথ তৈরি করা হয়েছে।
 
দেশটির পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নিহতের সংখ্যা ও তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে। 
 
গত বছর সুইজারল্যান্ডের পূর্বাঞ্চলে একটি পাহাড়ি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। তখন তিনজন মারা যাওয়ার খবর পাওয়া যায়। 
 
ইত্তেফাক/জেডএইচ