বদিউল আলমের বাসায় হামলার অভিযোগ

সুশাসনের জন্য নাগরিক- সুজন সম্পাদক অধ্যাপক বদিউল আলম মজুমদারের বাসায় হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে তার মোহাম্মদপুরের ইকবাল রোডের বাসায় একদল দুর্বৃত্ত হামলা করে। 
 
বদিউল আলম বলেন, ‘আমার বাসায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাটের উপস্থিতিতে একটি অনুষ্ঠান ছিল। বাসা থেকে তিনি বেরিয়ে যাওয়ার সময় তার গাড়িতে হামলার চেষ্টা করা হয়। এরপর আমার বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। তারা বাড়ির দরজা-জানালা ভাঙচুর করেছে।’
 
বদিউল আলমের বাসায় ড. কামাল হো‌সেন, হা‌ফিজ উ‌দ্দিন আহ‌ম্মেদ, হা‌মিদা হো‌সেনসহ আরো অ‌নে‌কে ছি‌লেন।
 
ইত্তেফাক/ইউবি