সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জিহাদিরা একজন দ্রুজে জিম্মিকে হত্যা করেছে। গত মাসে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সইদা থেকে বেশ কয়েকজন দ্রুজেকে জিম্মি করা হয়। রোববার সিরিয়ার একটি সংবাদ মাধ্যম একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
সইদা২৪ নিউজ ওয়েবসাইটের প্রধান নূর রেদওয়ান বলেন, আইএস সদস্যরা ১৯ বছর বয়সী এক ছাত্রকে বৃহস্পতিবার হত্যা করে।
২৫ জুলাই সইদার একটি গ্রামে ভয়াবহ তা-ব চালানোর পর ৩০ জনের বেশি লোককে অপহরণ করে। এদের অধিকাংশই নারী ও শিশু।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, অপহরণের পর এটাই প্রথম হত্যার ঘটনা। বাসস।
ইত্তেফাক/ জেআর