কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব, ৩৩ জনের মৃত্যু

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে নতুন করে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব হওয়ায় দেশটির পূর্ব অঞ্চলে এখন পর্যন্ত ৩৩ জন মারা গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে শনিবার বার্তা সংস্থা এএফপি এ খবর দেয়। এর মধ্যে আগস্ট মাসে দেশটির উত্তর কিভু প্রদেশে ১৩ জন নতুন করে আক্রান্ত হয়।
 
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে বলা হয়, আক্রান্ত ১৩ জনের মধ্যে তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
 
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একজন কর্মকর্তা বলেন, ডিআর কঙ্গোর ‘যুদ্ধ এলাকায়’ ইবোলা আক্রান্তদের রোগ-প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
 
ডব্লিউএইচও জরুরি সেবা কার্যক্রম প্রধান কর্মকর্তা পিটার সালামা বলেন, ডব্লিউএইচও’র কর্মীরা বিবদমান সশস্ত্র গ্রুপের কমপক্ষে একশত দলের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছাতে চেষ্টা করে যাচ্ছে। যাদের মধ্যে ২০টি গ্রুপ খুব সচল রয়েছে।’
 
দেশটির উত্তর-পশ্চিম প্রদেশ ইশাটারে ইবোলা আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যুর প্রায় সপ্তাহ খানেক পর ডব্লিউএইচও এবং দেশটির প্রশাসন পূর্বাঞ্চলের উত্তর কিভুতে ইবোলা আক্রান্ত হওয়ার কথা জানান।
 
ইত্তেফাক/এমআই