শ্যালো মেশিন চালিত ট্রলি চাপায় মুক্তিযোদ্ধা নিহত

ফুলবাড়ীতে ধান বোঝাই একটি শ্যালো মেশিন চালিত ট্রলি চাপায় বাদশা মিয়া (৭২) নামের এক মুক্তিযোদ্ধ নিহত হয়েছেন। ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশে রবিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
 
তিনি উপজেলার বড়লই গ্রামের মৃত আশমতুল্লাহর ছেলে।
 
স্থানীয়রা জানান, ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে বাই-সাইকেল আরোহী মুক্তিযোদ্ধাকে ধান বোঝাই একটি শ্যালো মেশিন চালিত ট্রলি চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী হাসপাতাল পরে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে বিকালে মারা যান।
 
উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি