ডিবি কার্যালয়ে আলোকচিত্রী শহীদুল আলম

আলোকচিত্রী শহীদুল আলমকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। রোববার এ কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (গোয়েন্দা বিভাগ) আবদুল বাতেন।
 
এর আগে রোববার দিবাগত রাতে ধানমণ্ডির বাসা থেকে দৃক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলমকে পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করে তার পরিবার। 
 
শহীদুলের স্ত্রী রেহনুমা আহমেদ বলেন, গতকাল ধানমণ্ডির ৯ /এ সড়কের বাসার চারতলা থেকে শহীদুলকে ধরে নিয়ে যায় ডিবি পরিচয় দেয়া একদল লোক।
 
ইত্তেফাক/জেডএইচ