কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে সৌদি আরব। একই সঙ্গে কানাডা থেকে সৌদি রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা হয়। পারস্য উপসাগরীয় দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে এই সিদ্ধান্ত নিল দেশটি।
বিবিসির খবরে বলা হয়, সৌদি আরবে বেশ কয়েকজন মানবাধিকার আন্দোলনকারীকে গ্রেফতারের পর এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল কানাডা, এর পাল্টা প্রতিক্রিয়ায় এসব পদক্ষেপ নেয় সৌদি কর্তৃপক্ষ।
যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে সৌদি-আমেরিকান নারী অধিকার আন্দোলন কর্মী সমর বাদাউয়ি রয়েছেন।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নিবে না। এখন থেকে তারা কানাডার সাথে সব ধরনের নতুন বাণিজ্য ও বিনিয়োগ বন্ধ রাখবে।
ইত্তেফাক/জেডএইচ