রংপুরে বাস চলাচল শুরু

তিনদিনের টানা দুর্ভোগের পর রংপুরে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে রংপুরে বাস চলাচল শুরু হয়। রংপুর মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রাজু আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। 
 
তিনি বলেন, রোববার রাতে ঢাকা বাস মালিক সমিতি থেকে সিদ্ধান্ত আসায় সকাল থেকে বাস চলাচল শুরু হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে রংপুরে বাস চলাচল শুরু হলেও আতংক কাটেনি শ্রমিকদের। 
 
এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক এবং রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ মজিদ বলেন, বাইরের দেশে একটি নতুন গাড়ি চলে ২৫ বছর। সেই গাড়ি আমাদের মালিকরা বাংলাদেশে কিনে এনে ৭০ বছর চালায়। এসব ফিটনেসবিহীন ও ভলকা গাড়ির কারণেই সড়ক দুর্ঘটনা ঘটছে। আমরা শিক্ষার্থীদের আন্দোলন থেকে শিক্ষা নিয়েছি। আমরা সতর্কভাবে গাড়ি চালাতে চাই।
 
ইত্তেফাক/জিএমএ/জেডএইচ