আতাইকুলায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, আটক ২

পাবনার আতাইকুলায় অপহৃত স্কুলছাত্রীকে ৪ দিন পর রবিবার সন্ধ্যায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজকে আটক করা হয়েছে।
 
তারা হলেন- অপহরণকারীর বাবা হ্যাপানীয়া গ্রামের আ. আশরাফ হোসেন ও বন্ধু মহাসিন। তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
 
অভিযোগ সূত্রে জানা যায়, আতাইকুলা থানার শ্রী খোলা আজিজ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ১ আগস্ট (বুধবার) বিকালে বাড়ির পাশে দোকানে যায়। এসময় আগে থেকে ওত পেতে থাকা দুবৃর্ত্তরা ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। ওই দিনই সন্ধ্যায় ছাত্রীর বাদী হয়ে ৪ জনকে আসামি করে অপহরণ মামলা করেন।
 
মামলার আসামিরা হলেন- হ্যাপানীয়া গ্রামের আশরাফ হোসেনের ছেলে আসাদুল (২৪), আলামিন (২২) শ্রী খোলা গ্রামের মহাসিন (২৫) ও আশরাফ হোসেন (৫০)।
 
মামলার পর থেকে পুলিশ ব্যাপাক অভিযান চালিয়ে রবিবার সন্ধ্যায় স্কুলছাত্রীকে পাশের গ্রাম শ্রী খোলা থেকে উদ্ধার ও ২ অপহরণকারীকে আটক করেছে। সোমবার আটকৃত আশরাফ হোসেন ও মহাসিনকে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।
 
আতাইকুলা থানার ওসি মাসুদ রানা বলেন, আমরা অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং ২ অপহরণকারীকে আটক করেছি। অপহৃত স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাবনায় পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি