অবরোধ নয়, আস্থা বাড়ান: আমেরিকাকে উত্তর কোরিয়া

বেআইনি জ্বালানী সরবরাহের অভিযোগ দক্ষিণ কোরিয়া তদন্ত করছে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রতি অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া। সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ আহ্বান জানায়। এনডিটিভি।
 
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির মুখপাত্র রোডং সিনমান বলেন, ‘চলতি বছর পরমাণু অস্ত্র ত্যাগের বিষয়ে বিশ্বাসযোগ্য কাজ করছে উত্তর কোরিয়া। ১৯৫০ এর দশকের কোরীয় যুদ্ধে নিহত মার্কিন সৈন্যদের ধ্বংসাবশেষও যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়া হয়েছে। এ অবস্থায় জাতিসংঘ যে রেজ্যুলেশন ভাঙার কথা বলছে সেটি আর থাকারই কথা নয়।’
 
সম্প্রতি জাতিসংঘের তৈরি একটি গোপন প্রতিবেদনে বলা হয় বাস্তবে পরমাণু কর্মসূচি স্থগিত করেনি উত্তর কোরিয়া। একই সঙ্গে আইন ভেঙে তেল, কয়লা, অস্ত্রসহ বিভিন্ন পণ্যের ব্যবসা করছে তারা।
IMG0
চলতি বছরের ১২ জুন পরমাণু কর্মসূচি বন্ধের ব্যাপারে সিঙ্গাপুরে অনুষ্ঠিত বৈঠকে একমত হন কিম জং-উন ও ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক চুক্তিতে আসতে পারেনি উভয় পক্ষ।
 
ইত্তেফাক/টিএস