কুড়িগ্রামের ফুলবাড়ীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে। সে ওই গ্রামের গোলাম মওলার ছেলে মুসা মিয়া (৩)। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে সে বাড়ির উঠানে খেলছিল। হঠাৎ করে শিশুটি সবার অজান্তে ডোবায় পানিতে পড়ে যায়।
শিশুটিকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করলে লোকজন জড়ো হয়। পরে বাড়ির পাশের ডোবায় খোঁজাখুজি করে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এ ব্যাপারে কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলজার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু