পাবনার চাটমোহরে নানার বাড়ি বেড়াতে গিয়ে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে। নিহত শিশু উপজেলার গুনাইগাছা ইউনিয়নের বড় শালিখা গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে রাজিব হোসেন।
শিশু রাজিব তার মায়ের সঙ্গে একই ইউনিয়নের হিয়ালদহ গ্রামে নানা বক্কার আলীর বাড়িতে বেড়াতে যায়। সেখানে সবার অগোচরে বাড়ির পাশের ডোবায় পড়ে ডুবে যায়। অনেক খোঁজার পর ডোবার পানিতে তার ভাসমান মৃতদেহ পাওয়া যায়। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/নূহু