সুন্দরগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুস ছালাম (৪৮) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে জানা গেছে। সোমবার গভীর রাতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি জামাল গ্রামে এ ঘটনা ঘটে।
 
র‌্যাব জানায়, এতে তাদের দুই সদস্যও আহত হয়েছেন। বিদেশি পিস্তলসহ আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে।
 
সুন্দরগঞ্জ থানার ওসি আবদুস ছোবহান জানান, ছালাম একজন শীর্ষ ও তালিকাভুক্ত মাদক বিক্রেতা। দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাদক কেনাবেচা করে আসছিলেন তিনি। তার বিরুদ্ধে সুন্দরগঞ্জসহ বিভিন্ন থানায় মাদকের ২৮টির অধিক মামলা রয়েছে।
 

ইত্তেফাক/এএম