চীনের কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৪

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পার্বত্য প্রদেশ গুইঝুতে একটি কয়লা খনির বিস্ফোরণে চার শ্রমিক নিহত হয়েছেন। নিখোঁজ কমপক্ষে নয় জন। সোমবার রাতে পানঝু শহরের জিমুজিয়া কয়লা খনিতে এ দুর্ঘটনা ঘটে।
 
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বিস্ফোরণের কারণ সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
 
পানান কোল ইনভেসমেন্ট করপোরেশন নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানচালিত খনিটিতে থেকে বছরে প্রায় ৩ লাখ টন কয়লা উত্পাদন হয়। প্রতিষ্ঠানটি দুর্ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
 

ইত্তেফাক/এএম