বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকা থেকে মঙ্গলবার দুপুরে ৪০ হাজার মার্কিন ডলারসহ এসকে জিশান (৩০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। আটক জিশান কলকাতা শহরের ইকবালপুর এলাকার এস কে মোশাররফ হোসেনের ছেলে।
বেনাপোল শুল্ক গোয়েন্দা সুপারিনটেনডেন্ট ছবি রানি জানান, ভারত থেকে এক পাসপোর্টধারী যাত্রী বিপুল পরিমান মার্কিন ডলার নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এমন গোপন সংবাদ পেয়ে আমরা প্রস্তুত থাকি। শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা প্যাসেঞ্জার টার্মিনালে অভিযান চালালে জিশানের ব্যাগ তল্লাশী করে ৪০ হাজার মার্কিন ডলার পাওয়া যায়। তাকে মানি লন্ডারিং আইনে তাকে আটক করা হয।
আটক মার্কিন ডলার বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা হযেছে বেনাপোল বন্দর থানায়।
ইত্তেফাক/নূহু