রংপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় মাদকবিরোধী বিশেষ অভিযানে জেলার ৮ থানার বিভিন্ন এলাকা থেকে ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে।
রংপুর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা শরিফুল ইসলাম জানিয়েছেন আটককৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে থানায় পৃথক মামলা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে। দুপুরে তাদের কোর্টের মধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।
রংপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান একটি চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি মাদক নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত চলমান থাকবে। তিনি মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের উদ্দেশ্য বলেন, আপনারা মাদক ছেড়ে সুস্থ পথে ফিরে আসুন। আপনাদের পুনর্বাসনের ব্যবস্থা করা ছাড়াও সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।
ইত্তেফাক/নূহু