মেলান্দহে ৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার

জামাপুরের মেলান্দহে মোটর সাইকেলসহ ৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। ৭ আগষ্ট বিকাল ৪টার দিকে মেলান্দহ রেল স্টেশনের শিমুলতলা মোড় থেকে এসআই হান্নান ও এসআই হুমায়ুন কবীর এ মাদকগুলো উদ্ধার করেন।
 
অফিসার ইনচার্জ গাজী সাখাওয়াত হোসেন জানান, কুড়িগ্রাম থেকে এক যুবক মোটর সাইকেলযোগে (গাড়ি নং: কুড়িগ্রাম-হ-১১৩৩৫৫) জামালপুরের দিকে দূর্বার গতিতে যাচ্ছিল। এ সময় টহল পুলিশ গাড়ির থামানোর সিগনাল দিলে চালক গাড়ি রেখে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ গাড়ি তল্লাশী করে সিটের নিচ থেকে ৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
 
উল্লেখ্য, সিটের নিচে অভিনব কায়দায় ফেন্সিডিলগুলো লুকানো ছিল। ইতোপূর্বে এভাবে কাউকে ফেন্সিডিল বহন করতে দেখা যায় নি। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। 
 
ইত্তেফাক/নূহু