একনেকে প্রকল্প পাসে নিক্সন চৌধুরীকে অভিনন্দন জানিয়ে আনন্দমিছিল

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের অক্লান্ত প্রচেষ্টায় চরভদ্রাসন উপজেলার দীর্ঘদিনের দাবি স্থায়ী নদী রক্ষা বাঁধ এবং ড্রেজিংয়ের ২৯৩ কোটি টাকার প্রকল্প আজ মঙ্গলবার একনেকে পাস হয়েছে। একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
 
২৯৩ কোটি টাকার প্রকল্প পাস হওয়ায় স্থানীয় জনগণ সংসদ সদস্য নিক্সন চৌধুরীকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছেন। এ সময় এলাকাবাসী সবার মধ্যে মিষ্টি বিতরণ করেন।
 
ইত্তেফাক/এমআই