দীঘিনালায় জেএসএস গ্রুপের এক ব্যক্তিকে গুলি করে হত্যা

খাগড়াছড়ির দীঘিনালায় মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা মঞ্জুরুল আলম (৩৭) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। রাত সাড়ে ৯টার দিকে তার বাড়ির আশেপাশে এ ঘটনা ঘটে। নিহত মঞ্জুরুল জেএসএস সংস্কারপন্থী গ্রুপের কর্মী।

 

তবে পুলিশের এখনও কোনো ভাষ্য মিলেনি। নিহতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইউপিডিএফ-এর সশস্ত্র সন্ত্রাসীরা রাতে মঞ্জুরুলকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। ঘটনাস্থলেই তিনি নিহত হন।