নড়াইলে তরিকুল ইসলাম (৩০) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৮টার দিকে সদর উপজেলার সিতারামপুল এলাকা লাশটি উদ্ধার করা হয়।
তরিকুল ইসলাম যশোর জেলার বাঘারপাড়া থানার জামদিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।
নড়াইল সদর থানার এসআই মো. মাসুদ রানা জানান, সকালে সিতারামপুল এলাকায় নড়াইল-যশোর সড়কের পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে।
ইত্তেফাক/ইউবি