ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা থেকে নাজমুল ইসলাম আকুঞ্জি ওরফে রুবেল (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার কোড্ডা রেললাইনের পাশ থেকে তাকে ১৪০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। রুবেল শহরের উত্তর মৌড়াইল (বণিকপাড়া) এলাকার নজরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোড্ডা রেললাইনের পাশ থেকে মাদক ব্যবসায়ী রুবেলকে ১৪০০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি