মুকসুদপুরে ডাকাতি, আটক এক

গোপালগঞ্জের মুকসুদপুরের ঢাকা-বরিশাল মহাসড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদী নামক স্থানে এ ঘটনা ঘটে। 
 
এ সময় ডাকাত দল যাত্রী ও ড্রাইভারদের হাত-পা বেঁধে ইজিবাইক, মোটরসাইকেল, টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইলসেটসহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। ডাকাতির খবর পেয়ে পুলিশ ডাকাতদের ধাওয়া করে একজনকে আটক করে। 
 
সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মহিদুল ইসলাম জানান,  গ্রেফতারকৃত ডাকাত মুকসুদপুর উপজেলার উপজেলার কানুড়িয়া উত্তর পাড়া গ্রামের মজিবর শেখের ছেলে নজরুল ইসলাম শেখ। বাকি ডাকাতদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/ইউবি